_
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ- বগুড়া রেলপথ”
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের উদ্যোগে রায়পুর স্টেশনের সামনে
রেল জংশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদপুর বিদ্যাকোষ আদর্শপাঠাগারের সিনিয়র সদস্য মোঃ আব্দুল মান্নান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন”-এর আহ্বায়ক এডভোকেট মাহবুবে খোদা টুটুল, বিশিষ্ট রাজনীতিবীদ নবকুমার কর্মকার,
সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক,এবং বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মো: নুর মুক্তার হোসেন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ আব্দুল কাদের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর হচ্ছে ঐতিহ্যবাহী একটি রেল পথের শহর। শহরটিতে রেল পথের শত বছরের ঐতিহ্য রয়েছে। বৃটিশ শাসন আমলে রেল পথই ছিল এই জনপদের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম।এক সময় সিরাজগঞ্জ ছিল রেলের শহর। এই শহরে ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে সিরাজগঞ্জ শহরকে রেল শূণ্য করার পায়তারা চলছে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ছিল আমাদের প্রাণের দাবি। সেই দাবি আজ বাস্তবায়ন হচ্ছে। সিরাজগঞ্জ শহরকে বাদ দিয়ে এই রেল পথ নির্মাণ হচ্ছে।
যার মাধ্যমে সিরাজগঞ্জ-বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা সহজ হবে। এবং রায়পুর জংশনকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে গড়ে তোলা এবং নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান।






