বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলী আদালত) বিচারক সুমন কুমার শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের আইনজীবী রাফসান জুয়েল।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ জুন তানভীর মাহমুদ পলাশ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর ঘোষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট প্রকাশ করেন, যেখানে সিরাজগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বালুমহলের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। ওই পোস্টে বাদী তানভীর মাহমুদ পলাশের নামও উল্লেখ করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, ফেসবুকে প্রকাশিত পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বাদীর দাবি, তিনি কোনো বালুমহলের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে চরিত্রহননের উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামির প্রকাশিত পোস্টের কারণে বাদীর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তিনি অপূরণীয় সামাজিক ও রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ কারণে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
মামলার শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামি দীপংকর ঘোষের বিরুদ্ধে সমন জারির নির্দেশ প্রদান করেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০