শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড ও কারাদণ্ড
মৌচাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
খোকশাবাড়িতে পাঁচিল সন্দেশের দোকান হতে আজিজ মন্ডলের রাস্তা মেরামত কাজের উদ্বোধন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা
একসঙ্গে আওয়াজ তুলি, মাদককে না বলি”- সাইদুর রহমান বাচ্চু

বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড

ফটোকার্ড

মােঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রসেস মিলের কারখানার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে (বৃহস্পতিবার ১৮ জুন)সকালে দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় বিভিন্ন প্রসেসি ডাইং মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।চালা পৌর এলাকায় অবস্থিত মেসার্স শিল্পী প্রসেসিং মিল ও সততা প্রসেসিং মিল এ-র প্রতিনিধিকে পরিবেশ দূষণের অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর আওতায় পৃথক দুটি মামলায় ২দুই হাজার টাকা করে, সর্বমোট ৪ চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দৌলতপুর এলাকায় অবস্থিত ভাই ভাই প্রসেসিং মিলে মোবাইল কোর্ট পরিচালনাকালে মিল কর্তৃপক্ষের তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।তবে পাশ্ববর্তী স্থান ও টিউবওয়েলের পানি সংগ্রহ করেছেন পরিবেশ অধিদপ্তর। যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এবং সে মোতাবেক পরিবেশ অধিদপ্তর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।মোবাইল কোর্ট পরিচালনাকালে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম সহ-বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্য,পরিবেশ অধিদপ্তরের কর্মকতাগণ,

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি প্রসেস মিল মালিকদের বলেন পরিবেশ দূষণ না করে সরকারি নিয়ম মেনে মিল পরিচালনা করার জন্য, শেরনগর ও চালা এলাকায় মিল কর্তৃপক্ষকে দিক-নির্দেশনা প্রদান করেন।তিনি আরো বলেন পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০