,
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের মহড়া
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
কৃষকদের উঠানে পরিণত রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ,ভোগান্তিতে শিক্ষার্থীরা 
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি,পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়তে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদরে ১৬৪ প্রান্তিক পরিবারের মাঝে হাঁস বিতরণ
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন হাজী আব্দুস সাত্তার
‎রায়গঞ্জের নলকায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত‎
ঘাটাইলে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে পিআইও এনামুল হকের বিশেষ ভূমিকা প্রশংসিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২২ জুন ২০২৬) বিকেলে শহরের মিলনমোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ। তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে এবং বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। আমরা লক্ষ্য করছি, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দল, সরকার ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “সিরাজগঞ্জে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। দলের প্রয়োজনে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

শেয়ার করুনঃ