,
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী উৎসব কুমারকে জেলা প্রশাসনের ল্যাপটপ উপহার
মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
অবৈধভাবে আইসক্রিম উৎপাদন: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
যমুনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু, প্রাণে বাঁচলো এক শিক্ষার্থী
সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার,কুইজ,আবৃত্তি, বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা /ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় অবৈধ মাটিকাটার অভিযোগে যুবক কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
বুধবার (২৪ জুন ২০২৬খ্রিঃ) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘Combating Human Trafficking through Strengthening 4Ps’ প্রকল্পের আওতায় আয়োজিত অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, অনেকেই সরকারি নিয়ম-কানুন অনুসরণ না করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। ফলে তারা প্রতারণা, শোষণ ও নানা ঝুঁকির মুখে পড়েন। অনিরাপদ অভিবাসনের সুফল-কুফল এবং মানব পাচারের বাস্তব ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে মানব পাচারের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা ও বাস্তব দৃষ্টান্ত প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ও উপলব্ধি সৃষ্টি করা সম্ভব।


তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কর্মরত কেউ এ ধরনের ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবহিত করতে হবে। মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের গৃহীত কার্যক্রমের প্রশংসা করে তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুপু কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।


সভায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর প্রমা প্রিসিলা ম্রং।
উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) রুপু কর বলেন, “মানব পাচার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। মানুষ দালালের প্ররোচনায় পড়ে সর্বস্ব হারায়, নির্যাতনের শিকার হয়, ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ে। অনেক পরিবার ভেঙে যায়, কেউ কেউ প্রাণও হারান। তাই ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


তিনি ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা এবং দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস বলেন, “মানব পাচারের অন্যতম কারণ হলো সঠিক তথ্যের অভাব। অনেকেই জানেন না কার কাছে যেতে হবে, কীভাবে বিদেশে যেতে হবে কিংবা কোন এজেন্সির ওপর আস্থা রাখা যায়। ফলে তারা সহজ পথের আশায় দালালের খপ্পরে পড়েন।”
তিনি বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সরকারিভাবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অভিবাসন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে মানব পাচারের ঘটনা অনেকাংশে কমে আসবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

শেয়ার করুনঃ