,
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী উৎসব কুমারকে জেলা প্রশাসনের ল্যাপটপ উপহার
মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
অবৈধভাবে আইসক্রিম উৎপাদন: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
যমুনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু, প্রাণে বাঁচলো এক শিক্ষার্থী
সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার,কুইজ,আবৃত্তি, বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা /ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় অবৈধ মাটিকাটার অভিযোগে যুবক কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী উৎসব কুমারকে জেলা প্রশাসনের ল্যাপটপ উপহার

ফটোকার্ড


ছাম্মি আহমেদ আজমীর :
‘সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬’-এর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী সিরাজগঞ্জের মেধাবী শিক্ষার্থী উৎসব কুমার সরকারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম উৎসব কুমার সরকারের হাতে ল্যাপটপটি তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে এবং আসন্ন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে এই ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।

বিশিষ্ঠজনেরা মনে করেন, দেশের প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব কুমারের এই অর্জন শুধু সিরাজগঞ্জ নয়, সমগ্র দেশের জন্য গর্বের বিষয়।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের ‘সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬’-এ প্রথম স্থান অর্জনের মাধ্যমে উৎসব কুমার সরকার সিরাজগঞ্জের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন। জেলা প্রশাসনের এ উদ্যোগ প্রযুক্তি শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এছাড়া উৎসবের এই সাফল্য নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে আরও আগ্রহী করে তুলবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুনঃ