,
সর্বশেষ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দখলে স্কুলের ৩০ শতাংশ জমি; আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
সিংড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ৪টি খড়ের পালা পুড়ে ছাই
তাড়াশে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট
তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মুসলিম উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি

ফটোকার্ড

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এনায়েতপুরকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, তাঁতশিল্প এবং জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও উপজেলা সদর থেকে দূরে অবস্থানের কারণে প্রতিনিয়ত নানা ধরনের প্রশাসনিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ।
স্থানীয় বিএনপির নেতা মোঃ হারুন অর রশিদ হারান সরকার জানিয়েছেন, এনায়েতপুর থানা বর্তমানে একাধিক ইউনিয়ন নিয়ে গঠিত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও জনসংখ্যাগত শর্ত অনেক আগেই পূরণ করেছে। ফলে এলাকাটিকে উপজেলা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। এতে সাধারণ মানুষ ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য সরকারি সেবা সহজেই নিজ এলাকায় পাবে এবং সময় ও অর্থের অপচয় কমবে।
এনায়েতপুরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়া বাবু জানিয়েছেন , এনায়েতপুর দেশের অন্যতম তাঁতশিল্প অধ্যুষিত এলাকা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকেও এ অঞ্চল গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করলে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এলাকাবাসীর দাবি, অতীতেও বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নতুন উপজেলা ঘোষণার আলোচনার পর এনায়েতপুরবাসীর প্রত্যাশা আরও বেড়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এনায়েতপুরকে উপজেলা ঘোষণার দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ