,
সর্বশেষ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দখলে স্কুলের ৩০ শতাংশ জমি; আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
সিংড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ৪টি খড়ের পালা পুড়ে ছাই
তাড়াশে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট
তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মুসলিম উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের সিংগাড়ী গ্রাম এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২ জুলাই ২০২৬) বিকাল ৪টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩৮ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো ধ্বংস করা হয়।

জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এর আনুমানিক বাজার মূল্য ১,৫২,০০০/= টাকা (১লাখ৫২হাজার) বলে জানা গিয়াছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল গুলো ব্যবহারের ফলে মাছের রেনু পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।
এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এই অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের এস,আই এরশাদ আলী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ