,
সর্বশেষ
সিরাজগঞ্জে রথযাত্রা উৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন
রাজশাহীতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিরাজগ‌ঞ্জে অবৈধভাবে ডিজেল-কেরোসিন মজুদ ও অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু !
উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আব্দুর রাজ্জাকের উদারতার গল্প
প্রাথমিক বৃত্তিতে আবারও সিংড়া উপজেলার শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল

সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন

ফটোকার্ড


মো. হোসেন আলী ছোট্ট,: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, জেলা বিএনপির মিডিয়া সেলের যুগ্ম-আহ্বায়ক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক মো. এনামুল হক-এর ৪৫তম জন্মবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সাংবাদিক এনামুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক মো. এনামুল হক দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ভবিষ্যতেও তিনি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা করেন।
শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক মো. এনামুল হক জন্মদিনে উপস্থিত সকল অতিথি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ