মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুরের সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে শাহজাদপুরকে তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নয-যোগদানকৃত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, সাংস্কৃতিক কর্মী কাজী শ‌ওকাত, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নিহত পরিবারের পক্ষে সুলতান মাহমুদ প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে শাহজাদপুর কাপড়ের হাট, গো খাঁদ্য ও চারণ ভূমি, বাড়াবাড়ি নদী বন্দর, ৩ শহীদের নামে স্থাপনার নামকরণ ও স্মৃতিফলক নির্মাণ, ট্রাক চলাচলে নৈরাজ্য, মদের দোকান বন্ধ, শিল্পকলা একাডেমী জায়গা সহ বেশকিছু বিষয়ে জেলা প্রশাসকের পদক্ষেপ কামনা করেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহজাদপুর হলো সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক ও ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ উপজেলা। তিনি বক্তাদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন যৌক্তিক বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করা হবে। মদের দোকান বন্ধের বিষয়ে তিনি বলেন শাহজাদপুর বাসী না চাইলে মদের দোকান থাকবে না, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০