শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে “লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে “লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার ৩০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সিরাজগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ১২ জানুয়ারি, ২০২৫ (রবিবার) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কৃষক/কৃষাণী  প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।

উক্ত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে আখের পাশাপাশি অন্যান্য  মিষ্টি জাতীয় ফসল (তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া) ও মৌমাছি চাষের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. মোছা. ইসমাৎ আরা, পরিচালক (টিওটি), বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, বিএসআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মো. মুনির হোসেন ও প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (অ.দা.) ড. মো. শরিফুল ইসলাম এবং সিরাজগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মো. আনোয়ার সাদাত ।  কোর্স কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন বিএসআরআই, সিরাজগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ মো. আশফিকার রহমান দোয়েল।

উক্ত “লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণে- বাংলাদেশের ইক্ষু ও অন্যান্য সুগারক্রপ চাষাবাদের গুরুত্ব, সমস্যা ও সম্ভাবনা, আখের সাথে সাথী ফসল চাষ পদ্ধতি এবং মুড়ি আখ চাষের গুরুত্ব, ইক্ষুর ক্ষতিকারক প্রধান রোগসমূহ ও তাদের ক্ষতির ধরণ, লক্ষণ ও দমন ব্যবস্থাপনা, ইক্ষুর ক্ষতিকারক প্রধান পোকা-মাকড়সমূহ ও তাদের ক্ষতির লক্ষণ, দমন ব্যবস্থাপনা, সমম্বিত পদ্ধতিতে ইক্ষুর রোগ ও পোকামাকড় দমন এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০