মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ যুব‌কের যাবজ্জীবন 

মোঃ ওয়াসিম সেখ,,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪ যুবক‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান ক‌রেন।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) এতথ্য নিশ্চিত করে জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় দায়েরকৃত মামলায় তাদেরকে এই রায় প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকিরের ছে‌লে রফে, সোনাউল্লাহ’র ছেলে এরশাদ আলী, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।

দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা ৩টি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০