শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে “তারুণ্যের উৎসব” উপলক্ষ্যে আন্তঃ উপজেলা ভলিবল  টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় আয়োজিত জেলা প্রশাসনের বাস্তবায়নে,  “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”, এই শ্লোগান নিয়ে  তারুণ্যের উৎসব -২০২৫খ্রিঃ উপলক্ষ্যে  সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন করা হয়। 

জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি,  চৌহালী  এই নয় উপজেলা  আন্তঃ উপজেলা ভলিবল টূর্নামেন্টে অংশ গ্রহণ করে।  নকআউট পদ্ধতিতে  এ ভলিবল টুর্নামেন্ট

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে  সিরাজগঞ্জ পৌরশহরের  শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত ভলিবল টুর্নামেন্টে’র শুভ উদ্বোধন করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায় প্রমুখ । 

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি সিরাজগঞ্জ-১ কাজিপুর  আসনে  মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী জননেতা নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, ক্রীড়া সংগঠক আলামিন । 

খেলা পরিচালনা করেন, রেফারি  আব্দুল্লাহ আল মামুন ও ক্রীড়াবিদ হাফিজুর রহমান হাফিজ এবং খেলার ধারাবর্ণনায়  উল্লাপাড়া উপজেলার গজাইল অনার্স কলেজের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ  ও   মোঃ হামিদুল হক খোকন।

এ আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে  খেলায়  কাজিপুর উপজেলা প্রথম খেলায় রায়গঞ্জ উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে এবং অপর খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করেছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০