মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রবিবার (০২ ফেব্রুয়ারি) রাত ২.১৫ ঘটিকায় সিরাজগঞ্জের সলঙ্গায় রামারচর এলাকায় রয়েল রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” র‍্যাব ১২’র অভিযানে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া দিকনির্দেশনায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রাত ২:১৫ ঘটিকায় সলংগা থানাধীন রামারচর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উপর রয়েল রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীবাহী একটি বাসে যাত্রীবেসে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৯২ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মোঃ মইজুল ইসলামের ছেলে মোঃ এনামুল হক (২৫) ও একই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সাইফুদ্দিন হোসেন ওরফে সাইফ (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০