শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-৩ আসনের  আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার

Download Photocard

সামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ- ৩ আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  আটক করেছে।  এ সময় তিনি ঢাকার কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বারে রোগী দেখছিলেন।  হাসপাতালের একাধিক সূত্র জানায়, সোমবার  ( ৩ ফেব্রুয়ারী) রাত ১১ টায় প্রথমে  পদ্মা জেনারেল হাসপাতাল ঘিরে ফেলে একদল  সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাকে আটক করে নিয়ে যায়।
র‌্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ  একজন খ্যাতিমান শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ)  সংসদ সদস্য  পদে  আওয়ামী লীগের প্রার্থী  হিসেবে মনোনয়ন পেয়ে ব্যাপক ভোটে বিজয়ী হোন। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী  আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে  আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে দায়ী  করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসন থেকে এমপি নির্বাচিত হোন। গত ৫ আগস্ট  হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান। র‌্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, এ মামলা সহ আরো একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০