শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বিয়ের প্রলোভনে সর্বস্ব নিয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম-ভালোবাসা অতঃপর তা গড়ায় দৈহিক সম্পর্কে। প্রেমিক বিয়ে না করায় সুপ্রীতি সূত্রধর নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রেমিক উৎসব কুমার কুন্ডু (২২) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ২০২৫) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তার পাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডু বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুপ্রীতি সূত্রধর পৌর শহরের বাবুল কুমার সূত্রধরের মে‌য়ে।

আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির।

ঘটনা সূত্রে জানা যায়, সুপ্রীতি সূত্রধরের সা‌থে একই বিল্ডিং এর নিচ তলার ভাড়াটিয়া দুলাল কুন্ডুর ছে‌লে, উৎসব কুমার কুন্ডু (২২) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি বিবাহের জন্য ছেলে ও ছেলের অভিবাবকদের বিভিন্ন সময়ে অনুরোধ করে ব্যর্থ হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত ১১ টার দি‌কে তরুণী সুপ্রীতি পুনরায় ছেলে পক্ষের সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তার পরিবারের অগোচরে অভিমান ক‌রে লোকলজ্জার ভয়েই নিজের শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেয়ে এলাকাবাসী ছেলের ভাড়া ফ্ল্যাটে এসে জানালা দরজা ভাংচুর করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির ব‌লেন, সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত লাশ ময়না তদন্তের জন্য মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০