বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

শাহীন স্কুল,সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
  শাহীন স্কুল, সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করা হয়।  র‍্যাফেল ড্র ১ম পর্ব,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতি, অতিথিদের বক্তব্যে, পুরস্কার প্রদান ও র‍্যাফেল ড্র ২য় পর্ব এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার আয়োজনে, 
 বুধবার (১২ ফেব্রুয়ারী)  সকাল ৮ হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ৩ নং ক্রসবার  (চায়নাবাঁধ) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ)  আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, সু-শিক্ষা অর্জন করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।   শিক্ষা পাশাপাশি অবশ্যই  ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  শাহীন স্কুল এন্ড শাহীন ইসলামিক স্কুল এর প্রতিষ্ঠা, SEF Foundation  President, শাহীন শিক্ষা পরিবার এর চেয়ারম্যান, মুহাম্মদ মাছুদুল আমীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলী,  অরুণ কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন,  শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার নির্বাহী শাখা পরিচালক আব্দুল করিম তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন, শাখা পরিচালক মোঃ নূরুল হক। 

উক্ত  অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত -২৮১ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং মোট ৩ লক্ষ টাকা নগদ প্রদান করা, সম্মিলিত প্রথম স্থান অর্জনকারী ৪ শিক্ষার্থীকে   ট্যাব ডেব  প্রদান করা হয়।  এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মেডেল প্রদান করা  হয়। অনুষ্ঠানে শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক , গুণীজন, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০