মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

গৃহবধুকে কূপ্রস্তাব,বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা প্রতিনিধি –

সিরাজগঞ্জের সলঙ্গা সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা।

মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া এলাকার সাদেক হাজীর ছেলে আলআমিন হোসেন (৩৫) একই এলাকার রহিম উদ্দিনের পূত্রবধুকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে রহিম উদ্দিন বিষয়টি আলআমিনের পরিবার ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে আলআমিন ও তার পরিবারের লোকজন ১৩ ফ্রেব্রয়ারী সকালে আব্দুর রহিম ও তার পরিবারের লোকজনের উপর আতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রহিম (৭০), ও তার ছেলে রজব আলী (৪০) গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১৮ ই ফ্রেব্রয়ারী রহিম উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ সলঙ্গা থানা আমলী আদালতে ১৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

রহিম উদ্দিন জানান, আল-আমীন দীর্ঘদিন ধরে আমার ছেলে রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর আমি আল-আমীনের পরিবার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে, তারা বিচার দিবে বলে কালক্ষেপণ করে।
আমার ছেলে রজব আলী থানাতে গিয়েছিল অভিযোগ দিতে। ফের তারা বিচারের আশ্বাস দিলে অভিযোগ না করে বিচারের আশায় ছিলাম। শালিস বসতে কেন দেরি করছে জানতে চাওয়ায় আল-আমীন ও তার বড় ভাইদের সাথে ঘটনার দিন সকালে আল-আমীন ও বড় ভাইদের সাথে কথা-কাটাকাটি হয়।
পরে মাদ্রাসায় আমার ছেলেকে একা পেয়ে আল-আমীন ও তার ভাইয়েরা সহ পরিবারের লোকজন আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে হাত ভেঙ্গে দেয়। পরে আবার আমাকে একা পেয়ে বেধরক মারপিট করে ও হত্যার হুমকি দেয়।
আমি এখন কিছুটা সুস্থ্য হলেও আমার ছেলে রজব আলী হসপিটালেই আছে। তার হাত ভেঙ্গে গিয়েছে অপারেশন করা হয়েছে।
আর মাথায় দা দিয়ে কোপ দিয়েছিল সেখানেও নিয়মিত ড্রেসিং চলছে। মাথার উন্নত চিকিৎসার জন্য ডাঃ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিতে বলেছে।

আমি এলাকায় বিচার না পেয়ে কোর্টে মামলা করেছি। আমি আল আমিনের শাস্তি ও সুষ্ঠ্য বিচার আশা করছি।

এ ব্যপারে জানতে আল-আমিন হোসেনের খোজ নিতে গেলে তাকে পাওয়া যায় নি।

আল-আমীনেরের বড় ভাই আয়চাঁন আলী বলেন, আমার ছোট ভাই রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়েছিল এ নিয়ে একটু সমস্যা হয়েছিল। তারা বিচার চেয়েছিল কিন্তু আমাদের শালিশে বসতে একটু দেরি হওয়ায় তারা আল-আমীনকে প্রথমে পায়ে মেরেছিল। পরে আমরা তাদের মেরেছিলাম। পরে শুনেছি রজবের হাত ভেঙ্গে গিয়েছে হাসপাতালে আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০