শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নতুন নীতিমালা অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে : উপ-প্রেস সচিব

Download Photocard

ঢাকা : প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আওতায় সাংবাদিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন যাচাই-বাছাই করে নতুন কার্ড ইস্যু করা হবে।’

তিনি জানান, নতুন প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত পুরোনো প্রেস কার্ড বৈধ থাকবে।

উপ প্রেস সচিব বলেন, নতুন নীতিমালা ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ডিজিটাল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা বাধ্যতামূলক, যাতে কেউ এটি জালিয়াতি করতে না পারে।

এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, প্রেস কার্ডের মেয়াদ তিন বছর হবে এবং ক্ষতিগ্রস্ত কোনো সাংবাদিক তার অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আপিল করতে পারবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০