মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় কিশোরীকে ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন।

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীকে (১৫) ধর্ষণ মামলায় শাহীন আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই দণ্ড দেন। এই মামলায় ধর্ষণের শিকার নারীসহ ১২ জন সাক্ষ্য দেন। রায় ঘোষণার সময়ে আসামি শাহীন আলম উপস্থিত ছিলেন। সে কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই কিশোরীর সম্পর্কে খালু হন।


নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর কিশোরী কুষ্টিয়া জেলার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ৯ জানুয়ারি সকালে কুষ্টিয়া থেকে বাসযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর খালু শাহীন আলম তাকে মুঠোফোনে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে নামার পরামর্শ দেন। দুপুরের দিকে সে গোলচত্বরে পৌঁছালে শাহীন আলম তাকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া তার ভাড়াবাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে শাহীন আলম ও তার স্ত্রী বসবাস করেন। কিন্তু ওই দিন তার স্ত্রী বাসায় ছিলেন না।

সিরাজগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে কিশোরী শুয়ে পড়লে গভীর রাতে শাহীন আলম তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে শাহীন আলম তাকে বাসায় রেখে পালিয়ে যান। এরপর তার স্ত্রী বাড়িতে এলে কিশোরী বিষয়টি তাকে জানায়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০