মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার রহমান সায়েম (১৬) এবং অটোরিকশা চালক নুর জামান(৩৫)। দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান আজ সোমবার রাত সাড়ে ১০ টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহেজুল ইসলাম জানান, সোমবার রাত ১০ টায় নুরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

এদিকে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান,  সোমবার রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মেসার্স আনুস এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ট ১৮৬৪০৯ নাম্বারের কাভার্ডভ্যান ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহত সায়েম ইসলামের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর নিহত ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০