মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শেরপুরের বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি : জেলার নালিতাবাড়ীতে অবৈধভাবে গতকাল রাতে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে দীর্ঘদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আঁধারে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে ওই ১৫জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবি ও পুলিশ এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০