সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধনী খেলায় জাহান আরা উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে জয়ী

মোঃ হারুন অর রশীদ খান হাসান ঃ

বুধবার ( ৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫।
জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ আলামিন সেখ, ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,ভিক্টোরিয়া হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, জাহান আরা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান লিটন সহ আরও অনেকে।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতায় যে চারটি স্কুল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, জাহান আরা হাই স্কুল,বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া হাই স্কুল।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ভিক্টোরিয়া হাই স্কুল ও জাহান আরা হাই স্কুল।
নির্ধারিত ৪০ ওভারের খেলায় ভিক্টোরিয়া হাই স্কুল টসে জয় লাভ করে সিদ্ধান্ত নিয়ে১৫ ওভার দুই বলে ৫৫ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় নয় ওভার ব্যাটিং করে এক উইকেটের ৫৬ রান সংগ্রহ করে ৯ উইকেটে জয় লাভ করো।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার রহমতুল্লাহ আকাশ ও হাবিব। ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০