শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আব্দুল আজিজ রিমান্ডে

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (০৫ মার্চ ২০২৫) দুপুরে আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আজিজকে র‌্যাব-২-এর একটি দল ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২-এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।

শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০