মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কাজিপুরে ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো – বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) ও হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০