শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের হত্যার রহস্য উদঘাটন,গ্রেফতার ৩

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তালতলা ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

টাকা দিয়েও ইতালিতে যেতে না পারার ক্ষোভে অপহরণের পর হত্যা করা হয় ব্যবসায়ী কামাল হোসেন চঞ্চলকে (৩০)।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এম.এন মোর্শেদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার পাইকেরসারা গ্রামের আলী হোসেনের ছেলে রাসেল হোসাইন (২২), একই উপজেলার বারুইটারী গ্রামের ইউসুফ আলীর ছেলে নাসিমুজ্জামান (২৩) ও জিন্নাত আলীর ছেলে কফিলুর রহমান (২৩)।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার এম.এন মোর্শেদ বলেন, নিহত কামাল হোসেন চঞ্চল মোবাইল অ্যাক্সেসরিজ ও সমবায় সমিতি পরিচালনার পাশাপাশি বিদেশে লোক পাঠাতেন। তার দোকান কর্মচারীসহ ৫-৭ জন যুবককে ইতালিতে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরও তাদের ইতালিতে পাঠাতে না পেরে টালবাহানা শুরু করে কামাল হোসেন চঞ্চল। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। 

গত ২৩ ফেব্রুয়ারি কামাল হোসেন চঞ্চলকে ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। কসটেপ দিয়ে পা-মুখ বেঁধে চেতনা নাশক ইনজেকশন পুশ করে বগুড়ার দিকে রওনা হয়। মাইক্রোবাসে কামাল হোসেন চঞ্চলের ওপর নির্যাতন চালানো হয়। তার মৃত্যু নিশ্চিত মনে করে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তালতলা ব্রিজের ওপর থেকে কামাল হোসেন চঞ্চলের মরদেহ ফেলে চলে যায়।

পুলিশ সুপার আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান রনজু বাদী হয়ে দোকান কর্মচারী রবিউল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করে। গত ৯ মার্চ পিবিআই টিম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গীমারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হত্যার দায় স্বীকার করে গতকাল ১০ মার্চ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত কামাল হোসেন চঞ্চল ঢাকার মোহাম্মদপুর পূর্ব রায়ের বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গোরনদী থানার বোরাদি ব্যপারী পাড়া গ্রামে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০