মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে খোকশাবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হকঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা ১২ টায় খোকশাবাড়ী হাসপাতাল মাঠে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্য মকবুল হোসেন চৌধুরী বলেন, বিগত সতের বছর যাদের নামে
মামলা হয়েছে, যারা জেল খেটেছে ও আওয়ামী দ্বারা নির্যাতিত কর্মী ও মাদকের সাথে সম্পৃক্ততা নেই এমন বিএনপির কর্মীরাই ওয়ার্ড,ইউনিয়ন,থানা ও জেলায় নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। এই সতের বছরে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে তারা যেন এখনকার ভিরে হারিয়ে না যায় এদিকে আমাদের সজাগ থাকতে হবে।

দ্বি- বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।

পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোমিন, বিপ্লব,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, মোবারক আলী খান, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, রেজাউল করিম রোকনী,সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রেজাউল করিম, বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, প্রভাষক সাইফুল ইসলামসহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০