মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

 

সেলিম তালুকদার,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রিশাতকে (১৪) আজ দুপুরে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

অভিযুক্ত রিশাত ভুক্তভোগী শিশুটির মামাতো ভাই। সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে ও হাবিবুল্লাহ নগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

এই বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানী খোদেজা বেগম জানান, গত শনিবার রাতে আমার চার বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো অসুস্থতার জন্য কান্না করছে। পরদিন ধর্ষণের বিষয়টি আমি জানতে পারি।

পরে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে আজ শুক্রবার (১৪ মার্চ) সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সেখানেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

 শুক্রবার দুপুরে খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলীসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার শিশুটির নানীর সাথে কথা বলেছেন। শিশুটির বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করে এবং তার মেয়ে নানীর কাছে থাকে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের কাছে প্রশ্ন করা হলে তিনি এখনই বিস্তারিত জানাতে চাননি, অধিকতর তদন্ত করে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০