মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের আলেম ওলামাদের সাথে ইফতার করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের মসজিদের ইমাম, মোয়াজ্জেম, আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ইফতার করলেন।

শুক্রবার (১৪ মার্চ) ইফতার মাহফিলের পূর্বে আলেম ওলামাদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অহংকার একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কেউ অহংকার ও দাম্ভিকতা করলে আল্লাহ তাকে ছেড়ে দেন না। শেখ হাসিনা অহংকার করেছিলো তার পতন এমন ভাবে হয়েছে সে রান্না করা খাবার খেতে পারেনি সেই খাবার জনগণ খেয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পরিবার সিরাজগঞ্জের মানুষের গোলাম সারাজীবন আপনাদের গোলাম হয়ে থাকতে চাই।

ইফতার মাহফিল পরিচালনা করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুল্লাহ সরকার।

এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু,আজিজুর রহমান দুলাল, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হকসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০