মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ 

“একটি টেকসই জীবন উন্নয়ন ধারায় ন্যায় সঙ্গত রুপান্তর” এই শ্লোগান নিয়ে, সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৫ খ্রিঃ উদযাপন  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,

শনিবার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াগোবিন্দ খান সাহেব  ঈদগাঁ মাঠ সংলগ্ন আন্না ফজলুর রহমান হসপিটাল হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, 

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  সিরাজগঞ্জ জেলা শাখা’র

সভাপতি মোঃ শওকত হোসেন দুলাল, স্বাগত বক্তব্য রাখেন,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং অনুষ্ঠান পরিচালনা করেন,  কোষাধ্যক্ষ এবং ইডিপির নির্বাহী পরিচালক  মোঃ আবু জাফর খান।

এ সময়ে   অনুষ্ঠানে,   কেপিএস এর নির্বাহী পরিচালক আশরাফুল আলম, সমতা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুল বাতেন, হোটেল মালিক সমিতি’র সভাপতি মোঃ  সাইফুল ইসলাম, সুখের আলো সংস্থা’র নির্বাহী পরিচালক কামরুন্নাহার, ভিক্টোরিয়া হাইস্কুলে  ব প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, ইডিপি’র প্রোগ্রাম- অফিসার নাইৃম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ভোক্তা, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহল সহ সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 

উক্ত আলোচনা  সভায়  সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী মঙ্গলবার সকাল১০ হতে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ  মুক্তা প্লাজার সামনে থেকে ক্যাব  সিরাজগঞ্জ জেলা কমিটি ও ক্যাব সিরাজগঞ্জের ইয়থ গ্রুপ সম্বলিতভাবে বাজার  মনিটরিং ও সচেতনতাূলক অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠান শেষে   ইফতার মাহফিল অনুষ্ঠানের  দোয়া-মোনাজাত  পরিচালনা করেেন , সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী “তমিজ উদ্দিন মিষ্টান্ন ভাণ্ডার”  স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০