শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Download Photocard

বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৬ মার্চ) সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।

এরই জের ধরে শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়।এ ছাড়া উভয়পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০