সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

লুটেরাদের পরিবর্তে জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে : জোনায়েদ সাকি

ঢাকা :  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, লুটেরাদের পরিবর্তে জনগণের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। খেটে খাওয়া মানুষের শাসন ব্যবস্থা কায়েম করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন, এই বাংলাদেশ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ। কিন্তু হাসিনা তার পরিবারের সদস্যদের দিয়ে লুটপাটের উৎসবে মেতে উঠেছিলেন। দেশ থেকে টাকা পাচার করেছে, কেউ কথা বললে তাকে গুম করা হয়েছে, খুন করা কয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণ ইফতার কার্যক্রমের ১৬তম দিনে আজ প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে আরোও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ,পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী ও যুব নেতা ইমরান হোসেন শিবলু।

জোনায়েদ সাকি বলেন, এবি পার্টি প্রতিষ্ঠার পর থেকেই গণ ইফতারের আয়োজন করছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।  তিনি এমন আয়োজনের জন্য এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন এমনি এমনি এই রাষ্ট্র আমরা পাইনি, যুদ্ধ করে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, যোদ্ধা হচ্ছে খেটে খাওয়া মানুষ। সম্পদ তৈরি করেন আপনারা, আর ভোগ করেন অল্প সংখ্যক মানুষ। এভাবে চলতে পারে না।

তিনি বলেন, এই দেশ হবে খেটে খাওয়ার মানুষের। হাসিনা কি এমনি এমনি পালিয়েছে? ১৬০০ মানুষের জীবনের বিনিময়ে হাসিনাকে পালাতে হয়েছে। হাসিনা পালানোর মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ হয়েছে, সেটি আমরা হেলাফেলায় বেহাত হতে দেব না। এজন্য পুরাতন রাজনীতি ছুঁড়ে ফেলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে হবে। পুরাতন বন্দোবস্ত স্বাধীনতার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে।

সভাপতির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, এই রাষ্ট্রে শেখ হাসিনার মত শাসক গোষ্ঠী কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শাসন করেছে আমাদেরকে। যার ফলে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনাকে পালাতে হয়েছে। 

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নতুন রাজনীতির বন্দোবস্ত না হলে বাংলার জনগণ কখনো আপনাদের ক্ষমা করবে না।  শুধু পার্লামেন্টের সদস্যদের মতামতের ভিত্তিতে দেশ চালালে হবে না, ফুটপাতের মানুষের মতামতও নিতে হবে। দেশটা আমাদের সবার, এজন্য দেশের মঙ্গলের জন্য আমাদের সকলকে ভাল কাজ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০