শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আমরা দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

ফটোকার্ড

ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ি রোডের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে আসেন।

উল্লেখ্য, উক্ত ঘটনার জের ধরে ১১ মার্চ রাতে মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল ১০টায় বরগুনা সাকির্ট হাউজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন। তিনি পরিবারটির সকল বিষয় অবগত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি আল্লাহর ওপর ভরসা করে ধর্ষিতা পরিবারের বেঁচে থাকা অপর দুটি শিশু সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সকল আর্থিক দায়-দায়িত্ব জামায়াতে ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের লড়াই এদেশের সকল জুলুমবাজ কায়েমী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বরগুনাবাসীকে এই লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহবান জানান। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলে ঘোষণা দেন আমীরে জামায়াত।

এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চাচালনায় ওই পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড: মুয়াযযাম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাও. ফখরুদ্দিন খান রাযী, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর, জামায়াত নেতা ডা. সুলতান আহমেদ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০