শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

ফটোকার্ড

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে; ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এ পথে যে কোনো ষড়যন্ত্র এলে তা রুখে দিতে হবে।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে ডক্টর এ-আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। একটা পর্যায়ে এসে জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশে একটা পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এসে এ দেশের ছাত্র-জনতা যে অবদান রেখেছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা স্মরণ করি। এই অর্জন, এই বিজয় সারা দেশের সব মানুষের। এই অর্জন দেশের ছাত্র, জনতা, শ্রমিক সবার।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদি হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে  আরও বক্তব্য রাখেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল কবির লাবু, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম প্রমুখ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০