সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শাহজাদপুরে ৭ সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ আসামি কারাগারে

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্য পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পায়। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলে সাংবাদিকরা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা ছায়ায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ ৭জন সাংবাদিক আহত হয়।

এক‌ই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রবিউল, ২নং আসামি আমির হোসেন ও ৩নং আসামি ইমরানকে গ্রেফতার করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০