মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শিয়ালকোলে মাদ্রাসার জমি দখল করে আওয়ামীলীগ নেতার গরুর খামার ব্যবসা


নিজস্ব প্রতিবেদকঃ
১৭ বছর ধরে মাদ্রাসার জায়গা দখল করে গরুর ফার্ম গড়ে তোলার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধা হত্যা মামলার আসামী রেজাউল করিমের বিরুদ্ধে। এদিকে মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারী জায়গা মুক্ত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করে উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে নানান ভয়ভীতি দেখিয়ে আসছে বলে একাধিকসূত্রে জানা যায়।
স্থানীয়সূত্রে জানা যায়, উত্তর সারটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই শতাধিক জমি সতের বছর ধরে জোরপূর্বক দখলে রেখে গরুর খামার গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছেন। আওয়ামীলীগের নেতা হওয়ার কারনে লোকজন এতদিন ভয়ে থাকলেও ওই জায়গা অবমুক্ত করার জন্য স্থানীয়রা উদ্যোগ নেন। অপরদিকে মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারী ব্যবস্থা না নিয়ে নিয়মিত ওই জায়গার খাজনা দিয়ে আসছেন।
নাম না বলে শর্তে সারটিয়া গ্রামের রাজু বলেন, সুপার সম্পর্কে চাচা ও টাকা বিনিময়ে ওই জায়গা মৌখিকভাবে দিয়েছেন। আওয়ামীলীগ নেতা রেজাউল সন্ত্রাসী স্বভাবের হওয়ায় তার অবৈধ কর্মকান্ডে কেউ বাঁধা দিতে পারেনি। উল্টো গোপনে ওই নেতা ও তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছেন বলে তিনি জানান। এছাড়া আওয়ামী সরকারের আমলে বিএনপি জামায়াতসহ নিরহ মানুৃষদের হয়রানি, হামলা, মিথ্যা মামলা দেওয়াসহ নানা ভয়-ভীতি দেখান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপর ৪ আগস্ট শহরের রঞ্জু হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী। বর্তমানে রঞ্জু হত্যা মামলায় পলাতক আসামী হিসাবে আত্ম গোপনে রয়েছে বলে জানা যায়। অবৈধ জায়গা দখলমুক্ত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
উত্তর সারটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল আলম আনসারী বলেন, দখলকৃত জমি অবৈধভাবে উঠানো গরুর ফার্ম সরিয়ে নিতে বলেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি। এ বিষয়ে সদর ইউএনও স্যারের সাথে কথা বলেছি।
এ বিষয়ে রেজাউল করিমের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০