মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কান্দাপাড়ায় রেজা মেম্বার ও তার ভাই বোরহান তালুকদারের বিরুদ্ধে এতিমের জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রা‌মের রেজা মেম্বার ও তার বড় ভাই বোরহান তালুকদাদের বিরু‌দ্ধে এতিম সাজু নামে এক যুবকের জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এবিষয়ে সেনাবাহিনী, পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপ‌তি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রেজা মেম্বার ও তার ভাই বোরহান তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে তাদের দলবল নিয়ে তার জমি দখল করেছে। অভিযোগ আরো উল্লেখ করেন বােরহান তালুদার এক জন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু সে অত্র ইউনিয়নে সন্ত্রাসী কার্যকলাপ সহ এলাকার সাধারণ নিরীহ লােকদের জমি দখল করাই তার পেশা। তা‌দের ভ‌য়ে এলাকার কেহ মুখ খুলতে সাহস পায় না।

ভুক্তভোগী মোঃ সাজু তালুকদার ব‌লেন,
রেজা মেম্বার ও তার ভাই বোরহান তালুকদার আমার নিকট (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় আমার জমি দখল করে রেখেছে। জমির কাছে গেলে আমাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এর আ‌গেও আমার নিজ নামীয় দলিলকৃত সম্পত্তি ইতিপূর্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে মারমুখী আচরন সহ প্রাণ নাশের হুমকি প্রদান ক‌রেন।

এর আ‌গে গত (৫ মার্চ) সিরাজগঞ্জ সদর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যান্টেন ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর শান্তি শৃঙ্গলা বিনষ্টকারী বােরহান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি লিখেছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু।

এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করায় এ নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০