শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক

Download Photocard

সোহান সেখ :

রাজধানীতে কর্মরত সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের সংগঠন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি (সিসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান নতুন কমিটির ঘোষণা দেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য ছিলেন শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন — সহসভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), সহসভাপতি কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল টুয়েন্টিফোর), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু আলী, আব্দুল্লাহেল সাফি, ফরহাদ আলী, মাছুম বিল্লাহ, এম এ মান্নান, শারমিন নাহার, হাসিবুল হাসান ও বুদ্ধুদেব কুন্ডু।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন, সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), শামসুল আলম সেতু (জনকণ্ঠ), রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত), চকোর মালিথা (চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম এবং আয়নুল হক।

কমিটি গঠনের পর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করা ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় দেড় শতাধিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০