মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

জুলাই ২৪ এর আহতদের সম্মানে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের দোয়া ও ইফতার মাহফিল

হারুন অর রশিদ খান হাসানঃ

রবিবার সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার আহতদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির ও এডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন,জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন আহতের এই ইফতার মাহফিল কোন আনুষ্ঠানিকতা নয়,এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেয়া। তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই ২৪ এর আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের ইফতার ও দোয়া মাহফিলে জুলাই ২৪ এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০