মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নাটোরের বড়াইগ্রামে ঘুষ না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বেল্লাল হোসেন বাবু,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ও ঘুষ না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষাণ-কৃষানীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ মার্চ বিকেলে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলী উপজেলা কৃষি কর্মকর্তার কাছে ফোন করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন।

এসময় সাংবাদিক জাহিদ আলী আনন্দ টিভির হেড অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে বলে টাকা না দিলে প্রায় দুই বছর আগের একটি ভিডিও নিয়ে রিপোর্ট করে দেবে। টাকা না দেওয়ায় আনন্দ টেলিভিশন এর বড়াইগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাহিদ আলী প্রায় দুই বছর আগের একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিও সংগ্রহ করে বড়াইগ্রাম কৃষি অফিসার শারমিন সুলতানার বিরুদ্ধে গত ২১ মার্চ আনন্দ টিভিতে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করেন। কৃষি অফিসারসহ অন্যান্যদের কোক খাওয়ার ভিডিওকে মদ বলে মনগড়া তথ্য উপস্থাপন করে।

৫০ হাজার টাকা ঘুষ দাবীর অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবীকৃত চাঁদা না পেয়ে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, একজন কৃষি অফিসারের সম্মানহানীর জন্য সাংবাদিক জাহিদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে অপরাধিকে আইনের আওতায় আনার দাবী জানান তারা ।

এবিষয়ে জানতে সাংবাদিক জাহিদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি কৃষি অফিসার এর কাছে কোন ঘুষ দাবি করিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০