মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রয়াত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের মালসাপাড়া কবরস্থান মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, নূর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসা ছাত্র ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দোয়ার পূর্ব আলোচনায় টুকু বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক ছিলেন। বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছেন, কখনো পিছপা হননি। তার মতো একজন সৎ, যোগ্য ও নিরহংকার সৈনিককে হারিয়ে সিরাজগঞ্জে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

আলোচনা শেষে মির্জা আব্দুল জব্বার বাবুর বিদেহী আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্যঃ রবিবার ভোররাতে ঢাকার স্কয়ার হাসপাতালে মির্জা আব্দুল জব্বার বাবু ইন্তেকাল করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০