মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা,দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার বার্তা মার্কিন প্রেসিডেন্টের

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বছরে আমাদের মধ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।’

ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করার অনুরোধ জানাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০