মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সলঙ্গায় জিয়া মঞ্চের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বিকেল ৪টায় সিরাজগঞ্জের আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতালে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. সিরাজুল আলম সরদার। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিটন। দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. আইয়ুব আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবলু। বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন এবং তার পরিবারের কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম ও মানবকল্যাণে তারা নিয়মিত ভূমিকা রাখবেন।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০