মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে বন্ধুসভা’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সালামি ও মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্টঃ

রাত পোহালেই ঈদ। ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সাধ্যমত চেষ্টা করেন শিশুদের সমস্ত বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় অসহায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিক মতো রাঙে না।এবার সুবিধা বঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভার তরুণ-তরুণীরা। শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করেছেন তারা।

রবিবার (৩০ মার্চ ) সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয়  ঈদগাহ মাঠ  এলাকার প্রায় অর্ধ শতাধিক অসহায় ও পথ শিশুদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে ও ঈদ সালামি দেয় তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।

চাদনী (১০) নামের এক শিশু বলে, ‘হাতে মেহেদী লাগিয়ে আমার অনেক ভালো লাগছে। আগে আমাকে কেউ  এভাবে কাছে ডেকে হাতে মেহেদী রাঙিয়ে দেয়নি। এরকম আয়োজন আমাদের এলাকায় আগে কখনো হয়নি , রুনা (১৩) বলে, ‘আমরা গরিব মানুষ। আমরা  প্রতি বছর ঈদে আমার বন্ধুরা মেহেদী লাগায় আমাদের তেমন সুযোগ হয় না এবার আমার অনেক আনন্দ লাগছে ।’
মেহেদী রাঙা উৎসবে অংশ নেওয়া তরুণী বন্ধুসভার সহ সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন , মারুফা খাতুন,  কামনা মেহজাবিন , মনি ও বৃষ্টি খাতুনের   সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘আগামীকাল ঈদুল ফিতর। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে।
বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করব।
তিনি আরও বলেন, ‘এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুদের ছোটো ছোটো আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।’
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা , সাধারণ সম্পাদক নয়ন খান  , সহ সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন , তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল খান , ব‌ই মেলা সম্পাদক মোছাঃ মনি ও কার্যকরী সদস্য মারুফা , আয়শা কামনা , হিয়া , নাদিয়া সহ বন্ধুসভার বন্ধুরা ।
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০