মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দুই হাজারেরও বেশি পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

ঢাকা : বিগত ফ্যাসিস্ট আমলে সারা দেশে আহত ও  গুম-খুনের শিকার দুই হাজারেরও বেশি পরিবারকে ‘ঈদ উপহার’  দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই ‘ঈদ উপহার’ দেয়া হয়। বিগত ১০ বছর ধরে প্রতি রমজান মাসে এই ‘ঈদ উপহার’ দিয়ে আসছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি।

এছাড়া এবারের রমজানে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে। এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ‘ঈদ উপহার’ পৌঁছে দেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের  নেতৃবৃন্দ সারাদেশে এ ‘ঈদ উপহার’ দানে কাজে সহায়তা করেছেন। তারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মানবিক কাজগুলো বিগত সময়েও করেছেন, আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০