মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে : আমির খসরু

ঢাকা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। সত্যিকার অর্থে ঈদের যে আনন্দ সেটা তারা ফিরে পেয়েছে। সবাই উচ্ছ্বসিত ও আনন্দিত। একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই তার অপেক্ষায় আছে।

ঈদের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে নেতাকর্মী ও সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০