মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ভাঙ্গায় পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ভাঙ্গায় পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গার মানিকদহ ইউনিয়ন থেকে  লিমা আক্তার (২১) ও চুমুরদী ইউনিয়ন  থেকে মামুন মাতুব্বর (১৭) এর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুরে ও সকালে  লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ, এলাকাবাসী  সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার (২১)। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। তিন বছর আগে প্রেম করে আবু মৃধা বিয়ে করেন লিমা আক্তরকে। গত ৫ মাস আগে এরা ভাঙ্গায় বাসা নেয়।  আবু মৃধা পুনরায় সৌদি আরবে চলে যায়। এরপর থেকে লিমা একা বাসায় থাকতো। শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে বারবার মোবাইল  ফোনে কল দেয়।  কিন্ত, লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি আবু মৃধা লিমার ছোট ভাই রোমানকে জানায়। এরপর রোমান ভাঙ্গায় বোনের বাসায় আসে। ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি রোমান। এরপর বিষয়টি  বাড়ির  আজিজুল মৃধা (৪৭) কে জানায়। তিনি ভাঙ্গা থানায় বিষয়টি জানান।
এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের  দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ উদ্ধার করে ।
অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (১৭) এর লাশ বাড়ির পাশের আম গাছের ২০ ফুট উচ্চতায় ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা লোকমান হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০