সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সোহান সেখঃ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা জামায়াতের দরগা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করেছে। তারা চলমান হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০