মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

গাজায় নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ ইসরাইলী কর্তৃক গাজায় নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) বেলা ১২টার সময় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।

প্রধান অতিথির বক্তব্য সাইদুর রহমান বাচ্চু বলেন, বিশ্বের মুসলমানদের মধ্যে অনৈক্যের কারনে দুই শ কোটির মুসলমান থাকার পরও মাত্র আশি লাখ ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে পাখির মতো হত্যা করছে। এ যেনো দেখার কেউ নেই বিশ্ব নেতারা শুধু তাকিয়ে থেকে দেখছে। আজকের এই সমাবেশ থেকে বলছি অতিসত্বর এই হত্যা বন্ধ করুন তা না হলে মুসলমানরা বসে থাকবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির,দপ্তর সম্পাদক স্বপন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন,শহর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সাব্বির প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০