মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১২ এর অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সামইদিঘী গ্রামের মোঃ আকবর আলী মেম্বারের ছেলে মোঃ খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম (৩৩)।

মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১১:৪০ ঘটিকায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার দীপঙ্কর ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ০৭ এপ্রিল রাত ৮.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জাইগীর বাজারস্থ প্রণয় মিষ্টান্ন ভান্ডার সামনে একটি অভিযান পরিচালনা করে ‘নারী ও শিশু ১১৬/১৯, সূত্র মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মামলা নং ৭(৫)১৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৮/৩০ ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০